শুরুর ধাক্কা সামলিয়ে তামিম-সাব্বির জুটিতে টাইগারদের শতরান পার
স্পোর্টস আপডেট ডেস্ক: ২৭১ রানের লক্ষ্য। বিদেশের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানোর দারুণ সুযোগ। সেই সাথে আছে আরো কিছু হিসেব নিকেশ। তো এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা শুরু হলো মিশ্র এক অনুভূতি দিয়ে। স্পিনার জিতান প্যাটেলকে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দিলেন তামিম ইকবাল। তৃতীয় বলে মারতে গিয়ে গোল্ডেন ডাক ইনফর্ম সৌম্য সরকারের! ওই ধাক্কা বেশ সাবলীলভাবেই সামলে নিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির হোসেন। এই প্রতিবেদন লেখার সময় ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে শতরান পেরিয়েছে মাশরাফির দল। ১৯ ওভারে ১ উইকেটেই ১০২ রান তাদের। তামিম ৫১ ও সাব্বির ৪০ রানে ব্যাট করছেন। এর আগে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে ২৭০ রানে আটকে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যদিও আনুষ্ঠানিকতার ম্যাচ। তারপরও বাংলাদেশের সামনে প্রথমবার কিউইদের বিদেশের মাটিতে হারানোর প্রেরণা তো আছেই। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ৮টি ম্যাচ জিতেছে তার প্রত্যেকটি ঘরের মাঠে। ২৮ বছরের বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম আগের তিন ম্যাচে একটি অপরাজিত ফিফটি ও আরেকটি ফ...

২০১৯world cup ea msdhoni গুরুত্ব কী
উত্তরমুছুনhttps://newlive24.com/
উত্তরমুছুন